কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী কলেজ মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তাঁদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।
মন্তব্য