টাঙ্গাইলে জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার জন্য জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশের আহ্বান:
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”
মন্তব্য