২৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১, ইয়াবা উদ্ধার ১৪৮ পিস

facebook twitter whatsapp

ছবি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১, ইয়াবা উদ্ধার ১৪৮ পিস

টাঙ্গাইলে জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৪৮ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা নিয়মিতভাবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত ঘটনায় এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

Related Articles