নোয়াখালীর সেনবাগ উপজেলায় কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হোরণ নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২২ ই অক্টোবর বৃহস্পতিবার সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের বাসিন্দা।মোঃ হোরণের মরদেহ কানকিরহাট দক্ষিণ বাজারে তাঁর নিজ দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতুহল দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
মন্তব্য