২৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে এসআরবি-১৪ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান গ্রেফতার

facebook twitter whatsapp

ছবি: মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে এসআরবি-১৪ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান গ্রেফতার। সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার বিবরণে জানা যায় যে, টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন গুদামপাড়া সাকিনস্থ মৃত আব্দুল ছালামের পুত্র মোঃ আতিকুর রহমান (৫৯) এর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(ক) ধারায় নাগরপুর থানায় মামলা নং-১৮(১২)১২ রুজু করা হয়। উক্ত মামলায় বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ আতিকুর রহমানকে ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।


অভিযানে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আসামিকে গ্রেফতারে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গত ২৪ অক্টোবর ২০২৬খ্রি. তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন জাংগালিয়া ভোর বাজার এলাকা থেকে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৫৯), পিতা-মৃত আব্দুল ছালাম, সাং-গুদামপাড়া, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles