২৫ অক্টোবর ২০২৬

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বড় ভাই প্রয়াত প্রদীপ কমল ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ প্রতিমন্ত্রী টুকু

facebook twitter whatsapp

ছবি: প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

এলেঙ্গা জমিদারবাড়ির সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বড় ভাই প্রয়াত প্রদীপ কমল ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি প্রয়াত প্রদীপ কমল ভট্টাচার্যের ছেলে প্রবাল ভট্টাচার্য, তাঁর স্ত্রীসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত প্রদীপ কমল ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করেন।

Related Articles